শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার: পছন্দের কবিতা

শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার

here you can learn Web Design, Web Development,Graphics Design,Physics,Blogging,Presentation,E-Learning. You can Develop your Skill to face the modern World.

Showing posts with label পছন্দের কবিতা. Show all posts
Showing posts with label পছন্দের কবিতা. Show all posts

Sunday, March 10, 2019

অভিমানী তুমি চলে যেওনা

10:38 PM 0
অভিমানী তুমি চলে যেওনা

অভিমানী তুমি চলে যেওনা

==============================
 বৃষ্টি ভেজা মেঘ
অভিমানী তুমি চলে যেওনা…!
সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুভাস মাখিয়ে,
এখনো বলা হয়নি ভালবাসি!
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায়
শিশিরে সিক্ত করা হয়নি।
উচ্ছল প্রকৃতির চোঁখে চোঁখ রেখে,
এখনো তোমার মোহে
সম্মোহিত হইনি।
নিশ্চুপ গভীর মায়ায়
জড়িয়ে ধরা হয়নি!
গোধূলি লগ্নে তোমার
মায়াবী মুখে সপর্শ করা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
এখনো তোমায় ভালই
বাসা হয়নি!
তোমার চোঁখে রংধনুর সাত রং মাখিয়ে,
পৃথিবীর বুকে আল্পনা করা হয়নি
তোমার হাসিতে
মুখোরিত পুষ্প কাঁননে,
বিহঙের কলতান শুনা হয়নি!
একটা রাত তোমার
আবেশে শিহরিত হইনি!
ভোরের মিষ্টি আলোয় চোঁখ মেলে,
তোমার উস্কোখুস্কো চুলে
বিলি কাটা হয়নি!
অভিমানী তুমি, চলে যেওনা!
সবেতো এলে!
তোমায় এখনো
ভালবাসাই হয়নি!
তোমায় ছাড়া যার ভোর হয়,
সে তো বড় হতভাগা!!
তোমার আবেশে যার
চোঁখের পাতা এক না হয়,
সে তো কলংকিনী!
অভিমানী, চলে যেওনা!
সবে তো এলে!
এখনো ভালবাসাই হয়নি!
সবে তো দেখা হলো..!
তোমার ভাগ্যে আমার
জীবন শুরু হলো।।
এখনো ভালবেসে
ভালবেসে ক্লান্ত হইনি।
সবে তো তোমার ইচ্ছেয়
আমার পথ চলা শুরু হলো,
এখনি থেমে যেতে বলোনা!
সবে তো তোমায় ভালবাসলাম।
এখনো ছন্দের সুঁতোয় শব্দ
দিয়ে কবিতা লিখা হয়নি।
অভিমানী তুমি চলে যেওনা…!
সবে তো এলে,
এখনো ভালবাসাই হয়নি।




Monday, March 12, 2018

বন্ধত্তের প্রতিশ্রতি

11:51 AM 0
বন্ধত্তের প্রতিশ্রতি


বন্ধত্তের প্রতিশ্রতি

===========================
বন্ধু তোমার কি মনে আছে পুরানো সেই কথা?
বলেছিলে তুমি, বন্ধু তুমি ছাড়া এই জীবনটাই বৃথা
সেদিনের সেই বিপদের কালে, তুমি এসে ধরেছিলে হাত,
আজও আমি ভুলতে পারিনি সেই ভয়াল কাল রাত!
তোমার পানে তাকিয়ে ভুলেছিলাম আমার যত ভয়,
আমার স্মৃতির কোঠা থেকে এতটুকু হয়নি ক্ষয়!
জানি না কি অপরাধে তুমি ফিরায়ে নিয়েছো মুখ,
একবারও কি ভাব্লে না, আমি কতখানি পেলাম দুখ?
কি করে ভুলে গেলে আমাদের সেই পরিকল্পনা?
বন্ধু তোমার সাথেই তো এঁকেছিলাম এক স্বপ্নের আল্পনা।
জানতে কি ইচ্ছে হয় না তোমার, কেমন আছি আমি?
কখনোও কি ভাবলে না যে বন্ধুত্ব কতখানি দামী?
আজকে কোথায় তুমি? রয়েছ তুমি দূরে বহুদূর-
কিভাবে তাহলে বাজিছে আজ, পুরানো সেই সুর?
বন্ধুত্ব সদা অম্লান থাকে, কখনও কি পুরানো হয়?
পোষাক পাল্টে কি কখনও মানুষটাও পাল্টে যায়?
একবার দেখ পিছন ফিরে, এরপর না হয় যেও তুমি,
আমার মনের কোথায় তোমায় সযতনে রেখেছি আমি!
তুমি হয়ত মনে করছো আমি করছি যত অভিযোগ,
নতুন পুরানো সব কথা তুলে করছি যোগ আর বিয়োগ।
না বন্ধু না! এটা নয় আমার কোন আক্ষেপ অভিমান,
যদি তুমি চাও তবে আমি দিতে পারি তার প্রমাণ!
বন্ধুত্বের মধ্যে পাঁচিল তুলে করা যায় না ব্যবধান-
বন্ধুকে কখনও যায় না ভোলা হোক না তা তিরধান!
কিছু ভালো লাগা, মন্দ লাগা আর প্রতিজ্ঞা নিয়েই বন্ধুত্ব,
আত্মত্যাগের মহিমায় প্রস্ফুটিত হয়ে ওঠে তার মহত্ব।
অনন্তকাল ধরেও যদি আমায় অপেক্ষায় রাখ তুমি,
এক মুহুর্তের জন্যও তোমায় ভুলতে পারবোনা আমি।
জীবনের শেষ প্রান্তে গিয়ে যখন থমকে যাবে সময়,
তখনও ভুলতে পারবোনা আমি বন্ধু শুধু তোমায়।