Monday, April 27, 2026
Monday, May 23, 2022
নাম দিয়েছি ভালবাসা
Freelancer Shabuj
11:08 AM
0
নাম দিয়েছি ভালবাসা
===========================
আমরা মিশিনি ভালোবেসে সব
মানুষ যেভাবে মেশে,
আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে
না-জানার টানে ভেসে।
ভাসতে ভাসতে আমরা ভিড়িনি
যেখানে নদীর তীর,
বুনোবাসনার উদ্বেল স্রোতে
আশ্লেষে অস্থির।
আমরা দুজনে রচনা করেছি
একে অপরের ক্ষতি,
প্রবাসী প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।
আমরা মিশিনি বিহবলতায়
শুক্রে-শোণিতে-স্বেদে,
আমাদের প্রেম পূর্ণ হয়েছে
বেদনায় বিচ্ছেদে।
Tuesday, March 22, 2022
Sunday, March 10, 2019
অভিমানী তুমি চলে যেওনা
Freelancer Shabuj
10:38 PM
0
অভিমানী তুমি চলে যেওনা
==============================
বৃষ্টি ভেজা মেঘ
অভিমানী তুমি চলে যেওনা…!
সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুভাস মাখিয়ে,
এখনো বলা হয়নি ভালবাসি!
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায়
শিশিরে সিক্ত করা হয়নি।
উচ্ছল প্রকৃতির চোঁখে চোঁখ রেখে,
এখনো তোমার মোহে
সম্মোহিত হইনি।
নিশ্চুপ গভীর মায়ায়
জড়িয়ে ধরা হয়নি!
গোধূলি লগ্নে তোমার
মায়াবী মুখে সপর্শ করা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
এখনো তোমায় ভালই
বাসা হয়নি!
তোমার চোঁখে রংধনুর সাত রং মাখিয়ে,
পৃথিবীর বুকে আল্পনা করা হয়নি।
তোমার হাসিতে
মুখোরিত পুষ্প কাঁননে,
বিহঙের কলতান শুনা হয়নি!
একটা রাত তোমার
আবেশে শিহরিত হইনি!
ভোরের মিষ্টি আলোয় চোঁখ
মেলে,
তোমার উস্কোখুস্কো চুলে
বিলি কাটা হয়নি!
অভিমানী তুমি, চলে যেওনা!
সবেতো এলে!
তোমায় এখনো
ভালবাসাই হয়নি!
তোমায় ছাড়া যার ভোর হয়,
সে তো বড় হতভাগা!!
তোমার আবেশে যার
চোঁখের পাতা এক না হয়,
সে তো কলংকিনী!
অভিমানী, চলে যেওনা!
সবে তো এলে!
এখনো ভালবাসাই হয়নি!
সবে তো দেখা হলো..!
তোমার ভাগ্যে আমার
জীবন শুরু হলো।।
এখনো ভালবেসে
ভালবেসে ক্লান্ত হইনি।
সবে তো তোমার ইচ্ছেয়
আমার পথ চলা শুরু হলো,
এখনি থেমে যেতে বলোনা!
সবে তো তোমায় ভালবাসলাম।
এখনো ছন্দের সুঁতোয় শব্দ
দিয়ে কবিতা লিখা হয়নি।
অভিমানী তুমি চলে যেওনা…!
সবে তো এলে,
এখনো ভালবাসাই হয়নি।
Tuesday, March 13, 2018
'যুবতি মেয়ে একজন আলেম কে প্রশ্ন করলো।
Freelancer Shabuj
10:58 AM
0
'যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো।
----!!!মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য দিলেন ??
আলেমঃ মা-মনি বলছি। আগে বলো, তোমার হাতে কী ?
আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন? ?
মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই তো খেতে হবে।
মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে তো সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে
পড়ে আমাকে গালি দেবে।
আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?
মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায়
নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে
রান্না করবেন।
---------------
আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য
নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ
সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায়
প্রদর্শন করবে !!
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত
হল? ?
শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য,
নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।
সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না।
----------------
এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর। আর
নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর।
আর অন্য কারো সে অধিকার নাই ।
ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে।
ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার
সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে। তুমি তোমার সৌন্দর্য
যেখানে সেখানে প্রদর্শন করতে পারবেনা। আর যাকে তাকে
তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা।
অতএব, তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার
স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য কোথাও নয়।
আল্লাহতালা সকলকে সঠিক বুজার তোফিক দান করুক-
আমিন
Location:
Bangladesh
English word phrase
Freelancer Shabuj
10:43 AM
0
নিত্য প্রয়োজনীয় প্রতিদিন কিছু
কিছু শব্দার্থ শিখি
-So That - যাতে
For That Purpose - ঐ উদ্দেশ্যে
In Order to - উদ্দেশ্য
When Then - যখন তখন
In This Way - এভাবে
Therefore - অতএব
As A Result - ফলে
Hence - এজন্য
As - যেহেতু
Accordingly - অনুসারে
Also - আর ও
So Far As - যতটা
So Long As - যদি না / এই শর্তে যে
In addition to - তাছাড়া
Like as - মতই
Like Wise - একইভাবে
Furthermore - অধিকন্তু
Beside - তাছাড়া
Again - আবার
Additionally - অধিকন্তু
Rather Than - তার চেয়ে বরং
Nevertheless - তবু ও
Instead Of - পরিবর্তে
On The Other Hand - অন্যভাবে
In Contrast to - বিপরীতক্রমে
However - তবু ও
Even Though - এমন কি
Location:
Bangladesh
Math keyword
Freelancer Shabuj
10:41 AM
0
গণিতের কিছু ব্যবহ্রত শব্দ ও অর্থ
integer – পূর্ণসংখ্যাFraction – ভগ্নাংশ
Ratio – অনুপাত
Decimal – দশমিক
Division – ভাগ
Velocity – বেগ
Multiplication – গুনক
Multiple – গুনক
Factor – উৎপাদক
Odd – বিজোড়
Even – জোড়
Product – গুনফল
Quotient – ভাগফল
Remainder – ভাগশেষ
ANGLES
Angle- কোণ
Acute angle – সুক্ষকোন
Corresponding angle – অনুরুপ কোন
Alternate angle – একান্তর কোন
Complementary angle – পূরক কোন
Right angle – সমকোণ
Obtuse angle – স্থুল কোন
QUADRILATRALS
Trapezoid – ট্রাপিজিয়াম
Rectangle – আয়তক্ষেত্র
Rhombus – রম্বস
Parallelogram – সামান্তরিক
Square – বর্গক্ষেত্র
Triangle –ত্রিভুজ
Perpendicular – লম্ব
Isosceles triangle – সমদ্বিবাহু
ত্রিভুজ
Equilateral triangle – সমবাহু ত্রিভুজ
Right triangle –সমকোণী ত্রিভুজ
Scalene triangle – বিষমবাহু ত্রিভুজ
Hypotenuse – অতিভুজ
Area – ক্ষেত্রফল
Perimeter – পরিসীমা
Regular cube – সুসম ঘন
Volume – আয়তন
Cube – -ঘন
Radius – ব্যসার্ধ
Circumference – পরিধি
Tangent – স্পর্শক
Semi-circle – অর্ধবৃত্ত
Diameter – -ব্যাস
Altitude – উচ্চতা
Surface area – উপরিতলের
ক্ষেত্রফল
Diagonal – কর্ণ
Polygon – বহুভুজ
Scalene triangle – বিষমবাহু ত্রিভুজ
Hypotenuse – অতিভুজ
Area – ক্ষেত্রফল
Perimeter – পরিসীমা
Regular cube – সুসম ঘন
Volume – আয়তন
Cube – -ঘন
Radius – ব্যসার্ধ
Circumference – পরিধি
Tangent – স্পর্শক
Semi-circle – অর্ধবৃত্ত
Diameter – -ব্যাস
Altitude – উচ্চতা
Surface area – উপরিতলের
ক্ষেত্রফল
Diagonal – কর্ণ
Polygon – বহুভুজ
Location:
Bangladesh




