শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার: আমার কবিতা

শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার

here you can learn Web Design, Web Development,Graphics Design,Physics,Blogging,Presentation,E-Learning. You can Develop your Skill to face the modern World.

Showing posts with label আমার কবিতা. Show all posts
Showing posts with label আমার কবিতা. Show all posts

Monday, March 12, 2018

ডনাকাটা নীলপরী

11:23 AM 0
ডনাকাটা নীলপরী




ডনাকাটা নীলপরী

সাহাবুজ ইসলাম সবুজ
==============================
আজ তুমি নীল ড্রেস পড়েছ কেনো?
আমার চোঁখ জোড়া যে মানে না।
তুমি কি জাননা নীল ড্রেসে
আমার কত আবেগ?
তোমার নীল ড্রেসের প্রতি আমি
কত দূর্বল?
তোমার নীল ড্রেস
আমায় আবেগঘন করে তুলে!!
তোমার নীল গোলাপের হাসি
আমায় উন্মাদ বানিয়ে দেয়।
আমি ভুলে যাই আমি কে?
আমি কোথায়?
আমি ভুলে যাযই আমার স্বপ্ন,
তোমার নীল মায়ায় আমি নিবীর মগ্ন !!!
এই নীলপরী,
তুমি কেন বুঝনা
মনের যাতনা,
কেন তুমি দুরে থাক?
বুঝনা বুঝি আমার ঈশারা?
তোমারি রুপের মায়ায় আমি
দিশেহারা
পরী তোমার নীলিমায়,
আমি ভেসে যেতে চাই
তোমার নীল আকাশে আমায়
দিওগো ঠাঁই।
এই পরী,
তোমার নীল মনের একটূ স্পর্শ
আমায় দাও।
তোমার নীল দুনিয়ায় আমার সঙ্গি
করে নাও।
তোমার ইচ্ছে গুলো দাও,
আমি ডানা মেলে উড়ি।
তোমার সুখ গুলো দাও,
আমি কষ্ট দূরে ছুড়ি।
কলেজের মাঠে,পুকুর ঘাটে
নীল গোলাপের সৌরভে,শুধু তুমি
পরী একবার বলনা-
কি তোমার কামনা ?
তোমার নীল ছোবল ছাড়া আমিবাঁচবনা !

বৃত্ত (১০/১/২০১৭)

11:22 AM 0
বৃত্ত (১০/১/২০১৭)


বৃত্ত
(১০//২০১৭)
সাহাবুজ ইসলাম সবুজ
======================================
একি বৃত্তে ঘুরতে ঘুরতে চেয়ে দেখি
যেখান থেকে শুরু
সেখানেই আবার ফিরে এসেছি
এই পথ পাড়ি দিতে গিয়ে
জীবনের কাছাকাছি পৌছে
আবার জীবনের কাছেই ফিরে এসেছি
অচেনা বন্ধু হয়ে
দুরের মানুষ আপন হয়েছে,
আবার কছের মানুষ অচেনা পর্শী
দিন বদলের এই খেলাতে
আজও জানা হলোনা
আমি কার,কে আমার
শুধু জেনে গেছি
তুমি আর আমার বন্ধু না,
তবুও মিছে করে যাই
তোমারি বন্ধনা
চাঁদের আলোয় লুকিয়ে রাখি
মনের অমাবর্ষা,
হাঁসিমুখে কুড়াই তবু
অন্ধকারের ফুলকেউ না জানুক,
তুমিতো জানো,কেমন আছি?
পথ হারিয়ে বুকে নিয়ে ধুষর ক্ষত
অপেক্ষার বৃষ্টিতে কেন ভিজে যাই,
সকাল,দুপুর,বিকেল ইচ্ছে মত
হ্রদয়ের বিভাজন আজ
একি আকাশ তলে,
ভালবাসার পদ্মো ফুটুক
দুঃখ দীঘির জ্বলে
আমি জানি,আমি জানি
আমি জেনে গেছি,
তুমিতো আমার বন্ধু না,
ভালো থেকো বন্ধু প্রিয়,
সময় পেলে খবর নিও।।

তোমাকে নিয়েই ভাবছি

11:21 AM 0
তোমাকে নিয়েই ভাবছি


তোমাকে
নিয়েই ভাবছি
সাহাবুজ ইসলাম সবুজ
===================================
তোমাকে নিয়েই ভাবছি
তোমাকে নিয়েই ভাবছি
তোমাকে নিয়ে যে ভাবতে হবে
তা কিন্তু, প্রথম দেখায় ভাবিনি
আর এখন
আমার ভাবনার আকাশটি দখলে তোমার
আজ আবার অনেক দিন পরে
তোমায় নিয়ে লিখতে বসলাম
হাজারটা প্রশ্ন ছুড়ে দিওনা আবার
কি লিখছো, কি ভাবছো?
তুমি তো বেশ ভাল করেই জান
এর উত্তর আমি তোমায় দিতে পারবো না
ভাবতে ভাল লাগে তোমায় নিয়ে
লিখতে ভাল লাগে তোমায় ভেবে।
তোমার এটা বেশ ভাল করেই জানা
আমার মনের কথাগুলি আমি কখনোই
তোমাকে গুছিয়ে বলতে পারিনি
আর তুমি বলো
ভাবনার কথা গুলি যদি নাই বলি
তবে এতে এমন কিইবা ক্ষতি?
না বলা এই কথাগুলি
হৃদয়ে বেশ ভাল আছে
আমি তা বলছি না,
তবে এখনি সুন্দর একথাগুলিকে
আমি বিবস্ত্র করতে চাইনা।
আর টাদিন সময় দাও
আমি ঠিকই এইদিন
না বলা কথাগুলি
তোমার হাতে রেখে হাত
কোন এক পূর্নিমা রাতে
তোমার পাশে বসে
গান বা কবিতার সুরে
নয়তো বা খোকাদের মতো
এক দমেই সব শুনিয়ে দিবো।