আমাকে ভুল বুঝনা - শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার

শিক্ষা বিনোদন ও পড়া- লেখার বিশাল সমাহার

here you can learn Web Design, Web Development,Graphics Design,Physics,Blogging,Presentation,E-Learning. You can Develop your Skill to face the modern World.

Monday, March 12, 2018

আমাকে ভুল বুঝনা



আমাকে ভুল বুঝনা
==========================
আমাকে ভুল বুঝনা
তোমার নিজ গুনে আমায় ক্ষমা করে দিও,
আমাকে ভুল বুঝনা
যত দূরেই থাকো তুমি আমার আশীষ নিও ।
আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে কুঁড়ে খায় তোমার ঋণ ।
আমাকে ভুল বুঝনা
যদি কোনদিন তোমার সনে দেখা হয় মোর,
আমাকে ভুল বুঝনা
সেই স্বপ্ন দেখে ফিরে জীবনের প্রতিটি ভোর ।
আমাকে ভুল বুঝনা
তুমি দেখো আমার নীরব ক্লান্ত নিঃসঙ্গতা,
আমাকে ভুল বুঝনা
তোমায় হারিয়ে যাচে আমার শত নীরবতা ।
আমাকে ভুল বুঝনা
তোমাকে কাছে পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা
আমি কেঁদে আঁখি জলে করিযে তার শোধ

No comments:

Post a Comment